টেস্ট সিরিজি ড্র করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শুরুটা দারুণ হয় টাইগারদের।ওপেনিং জুটিতে ইতিবাচক ব্যাটিংয়ে ৪.৪ ওভারে ৩৪ রান যোগ করে সৌম্য সরকার ও তানজিদ।তবে দারুন কিছু শটে বড় ইনিংসের ইঙ্গিত দেওয়া সৌম্য সরকার আজহারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি।আউট হওয়ার আগে এই বাঁহাতির ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। তিনে ব্যাট করতে নেমে মাত্র ২ রান করে ফেরেন লিটন দাস।দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এরপর উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।ফিরতে পারতেন রানের খাতা খোলার আগেই।মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই তাঁর বিপক্ষে এলবিডব্লুর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।তবে রিভিউ বাঁচিয়ে দেয় তাকে।
তবে এরপর তানজিদকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন মিরাজ। যাতে অবশ্য তানজিদই ছিলেন বেশি সাবলীল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ বলে ৪০ রানে ব্যাট করছেন তানজিদ। মিরাজ করেছেন ২৪ বলে ১২ রান। বাংলাদেশ সংগ্রহ ১৪ ওভার শেষে দুই উইকেটে হারিয়ে ৮০ রান।

0 Comments