শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি। দুজনে জুটি বেঁধে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আরো একটি ছবি নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন তারা। ছবির নাম পাসওয়ার্ড। ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারী। বর্তমানে ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। রাজধানীর বিভিন্ন লোকেশনে গত মাস থেকে টানা এ ছবির শুটিং চলছে।
বুবলী বলেন, এ ছবির শুরু থেকে এ পর্যন্ত খুব নিখুঁতভাবে কাজ হচ্ছে। এককথায় বলতে গেলে পাসওয়ার্ডে থাকবে নানা চমক। এতে আমি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আর সেই অ্যাকশনগুলো অন্য ছবি থেকে হবে ভিন্ন। সেসূত্রে দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন।
আর শাকিব খান? উত্তরে বুবলী বলেন, তিনি তো নাম্বার ওয়ান এবং একজন অভিনয়শিল্পী হিসেবে তার কাছ থেকে প্রতিনিয়তই কিছু না কিছু শিখছি। তিনি একটা ছবিকে দর্শকের কাছে ভালো করার জন্য অনেক পরিশ্রম করেন। তার সঙ্গে কাজ করতে পারাটাও একজন শিল্পী হিসেবে সৌভাগ্যের বিষয়। আর প্রথম ছবি থেকেই আমাদের দুজনকে জুটি হিসেবে গ্রহণ করে নিয়েছেন দর্শকরা।

0 Comments