মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নিজেকে বানিয়েছেন সেনসেশন। ইন্টার দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় তারকায় পরিণত হয়েছিলেন। কেবল একটা চোখের পলকেই ইন্টারনেটে ঝড় তুলেছিলেন ভারতের দক্ষিণের এ অভিনেত্রী। বলছিলাম প্রিয়া প্রকাশ ভেরিয়ারের কথা। ভাইরাল হয়ে তারকা বনে যাওয়ার পর প্রিয়া প্রকাশের আরো অনেক ভিডিওই তরুণদের নজর কেড়েছে।
কিন্তু এই অষ্টাদশীর মনে রয়েছেন কে? প্রিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটু নজর রাখলে দেখা যাবে, বিশেষ একজনের সঙ্গে প্রায়ই ছবি দেন তিনি। আর সেই যুবককে ঘিরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সেই যুবকের নাম হৃষিকেশ সাজি। এক সর্বভারতীয় বিনোদন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হৃষিকেশই নাকি প্রিয়ার বয়ফ্রেন্ড! এমনই গুঞ্জন সোশ্যাল মাধ্যমে।
হৃষিকেশের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেও দেখা যাবে, প্রিয়ার সঙ্গেও তার বেশ কয়েকটি ছবি রয়েছে। আর এতেই জল্পনা ঘনীভূত হচ্ছে। এই খবরে মন ভেঙেছে প্রিয়ার বহু ভক্তের। তাদের মাথায় একটাই প্রশ্ন ‘জাতীয় ক্রাশ কি তাহলে ক্রাশ হিসেবেই থেকে যাবে?’
প্রসঙ্গত, এখন প্রিয়া প্রকাশের ফলোয়ার সংখ্যা ৫.২ মিলিয়ন, যা তাবড় তাবড় সেলিব্রিটিদের ফলোয়ার সংখ্যার থেকেও বেশি।

0 Comments