Header Ads Widget

মাহির ফেসবুক পেজ হ্যাকড, ‘অশ্লীল’ ভিডিও আপ!

‘অশ্লীল’ ভিডিও আপলোড করা হয়েছে তারকা অভিনেত্রী মাহিয়া মাহির ভেরিফায়েড ফেসবুক পেজে। ঘটনাটি গতকাল শনিবার সকালের। ভিডিওটি আপ করার পর নেটিজেনরা বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন।
মাহির ফেসবুক পেজের এডিটর উজ্জল দাস বলেন, ‘গত বৃহস্পতিবার মাহির ভেরিভায়েড ফেইসবুক পেজটি হ্যাকড হয়েছে। আইডিটি হ্যাকড করার পর পেজ থেকে বৃহস্পতিবার মাঝরাতে আমাকে রিমুভ করা হয়। আইডিটি এখন ডিঅ্যাক্টিভ করে রেখেছেন হ্যাকাররা।’
মাহির ফেসবুক পেজে ১০ লাখেরও বেশি লাইক আছে। ওই পেজে আপলোড করা ৫ মিনিট ৩৫ সেকেন্ডের অশ্লীল ভিডিওটি শেয়ার করা হলেও কোনো ক্যাপশন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, মাহির ফেসবুক পেজটি হ্যাকড হয়েছে।
ওই ভিডিও আপেলোড করার সাত ঘণ্টা সময়ের মধ্যে ৪ হাজার ৪০০টি রিঅ্যাকশন, ৫ হাজার ৪০০টি মন্তব্য করা হয়েছে। পোস্টটি শেয়ার হয়েছে ৯১৮ বার। তবে আজ সন্ধ্যার পর থেকে মাহির পেজে ওই ভিডিওটি আর দেখা যাচ্ছে না।

Post a Comment

0 Comments