খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পোশাককর্মী রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (২ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এ সংসদ সদস্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহ-সভাপতি।

0 Comments