Header Ads Widget

শ্রীদেবীর বায়োপিকে অভিনয় করতে চান তামান্না ভাটিয়া



বলিউডের প্রথম সুপারস্টার ছিলেন তিনি। শ্রীদেবীর হঠাৎ মত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো বলিউডে। তার অভিনয়ের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেননি অনেকেই। সেই তালিকায় নাম রয়েছে তামান্না ভাটিয়াও।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুটি কাজ হিন্দি ছবিতে আমি করতে চাই। একটি বায়োপিক এবং অন্যটি নৃত্যকেন্দ্রিক কোনো ছবি।’
কার বায়োপিকে নিজেকে দেখতে চান, সেই প্রশ্ন তামান্নাকে করা হলে তার স্পষ্ট জবাব, ‘ছোট থেকেই শ্রীদেবীকে দেখে বড় হয়েছি। সবসময়ে তার মতো হতে চাইতাম। তাই তার জীবনের ওপর যদি কোনো ছবি তৈরি হয়, সেই বায়োপিকেই অভিনয় করতে চাই আমি।’
‘বাহুবলি’র পর তামান্না ভাটিয়াকে দেখা যাবে চাকরি তোলেতির আগামী থ্রিলার খামোশি-তে। এই ছবিতে তিনি অভিনয় করেছেন এক মূক ও বধির চিত্রশিল্পীর ভূমিকায়।

Post a Comment

0 Comments