Header Ads Widget

জানেন কত টাকায় বিক্রি হলো মাসুদের রাজহাঁসটি!



সম্প্রতি শিশু মাসুদের দেখা মেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁচকাঠা বাজারে। সেখানে বিদ্যালয়ের পোশাক পড়া দেখে তার সঙ্গে কথা বলতে গিয়ে জানা গেল হাঁস বিক্রির কারণ।
স্কুল ড্রেস ছাড়া শিশু মাসুদের আর কোনো পোশাক নেই। তাই সারাদিন কাটে তার স্কুল ড্রেস পরেই। মাসুদ এবার বায়না ধরেছে ঈদে নতুন পোশাক কিনবে। কিন্তু অভাবী বাবার সেই সামর্থ্য নেই। তাই নিজেই বাড়ির একমাত্র রাজহাঁসটি নিয়ে হাজির হয়েছে স্থানীয় হাটে।
মাসুদ কলমাকান্দা উপজেলার সন্ধ্যাওয়ালা গ্রামের কৃষক আলফত আলীর ছেলে। সে গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
হাঁস বিক্রি হলে সেই টাকা দিয়েই ঈদের নতুন জামা-প্যান্ট কিনবে মাসুদ।
তবে সুত্র থেকে জানাযায় মাসুদের সেই হাঁসটি ৫00 টাকায় বিক্রি হয়েছে। বে হাঁস বিক্রির টাকায় এখনও কোনো পোশাক কিনেনি সে। কারণ ইতোমধ্যে তার বাড়িতে অনেকেই পোশাক নিয়ে হাজির হয়েছেন।
ঈদের পোশাক কিনতে ছোট্ট মাসুদের প্রিয় হাঁস বিক্রির খবর ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় জমাতে শুরু করেন তার উপজেলার সন্ধ্যাওয়ালা গ্রামের বাড়িতে। সে ওই গ্রামের কৃষক আলফত আলীর ছেলে।

Post a Comment

0 Comments