Header Ads Widget

হাজীগঞ্জে মুসলিম যুবতি ধর্ষণ, হিন্দু যুবক কারাগারে


চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং পরিচয় গোপন করে এক মুসলিম যুবতি (১৯)কে ধর্ষণের অভিযোগে পলাশ চন্দ্র দেবনাথ নামের এক হিন্দু যুবক (২৫) এর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এর আগে রোববার রাতে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
পলাশ চন্দ্র দেবনাথের বিরুদ্ধে ধর্ষিতার বাবা বাদী হয়ে রোববার হাজীগঞ্জ থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মামলা (নং- ১১) দায়ের করেন। পলাশ কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের শুকুমার রঞ্জন দেবনাথের ছেলে। এবং ধর্ষণ ও প্রতারণার শিকার ওই যুবতী হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে (১৯)।
জানা গেছে, বিবাহিত ওই যুবতির স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর সে বাবার বাড়ীতেই থাকেন। গত ছয় মাস পূর্বে মোবাইল ফোনে রং নাম্বারে পলাশের সাথে পরিচয় হয় যুবতীর। পলাশ তার ধর্ম পরিচয় গোপন রেখে যুবতীর সাথে কথা বলেন। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সর্ম্পক সৃষ্টি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতির সাথে শারিরিক সর্ম্পক করেন পলাশ। পরে পলাশ হিন্দু ধর্মালম্বী জানতে পেরে, যুবতী তার পরিবারকে বিষয়টি জানায়। এবং রোববার পলাশের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা করেন যুবতীর বাবা।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পলাশ চন্দ্র দেবনাথকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতের আদালতের নির্দেশনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments