Header Ads Widget

রোগীর পেটে ছুরি, চামচ ও স্ক্রু ড্রাইভার



ঢাকা: লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে এক রোগীর পেট থেকে কয়েকটি চামচ, স্ক্রুড্রাইভার, টুথব্রাশ ও একটি ছুরি বের করেছেন চিকিৎসক।
সাম্প্রতি সময়ে ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচলপ্রদেশে। সেখানে ম্যান্ডির সুন্দারনগর এলাকার ৩৫ বছর বয়সী এক যুবকের পেট থেকে এসব বের করা হয়।
এ প্রসঙ্গে ওই হাসপাতালের চিকিৎসক সুরাজ ভারদওয়াজ বলেন, মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।
তিন দিন আগে ওই ব্যক্তি একটি ছুরি খেয়ে ফেলেছে এমনটিই জানান তার পরিবারের সদস্যরা।
এর পর এক্স-রে করে দেখা যায়, তার পেটে ছুরির ফলাটা উঁচু হয়ে আছে। যখন আমরা অপারেশন করলাম তখন সেখান থেকে ছুরি ছাড়াও ৮টি চামচ, দুটি স্ক্রুড্রাইভার, দুটি টুথব্রাশ ও একটি স্টিলের বার বের করা হয়।

Post a Comment

0 Comments