Header Ads Widget

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহনকারী ১০ দল। তারই অংশ বিশেষ আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।
কার্ডিফের সোফিয়ায় রোববার বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে ম্যাচের টস করা সম্ভব হয়নি।  তবে আইসিসি জানিয়েছে, বৃষ্টি না থামলে বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিটে খেলা হবে। তাও হবে কেবল ২০ ওভার।  তবে এর আগে ৬:৩০টায় সিদ্ধান্ত আসবে খেলাটি হবে কি না।
পাকিস্তান এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশের এটাই প্রথম। এই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চান টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াডঃ 
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।
পাকিস্তান স্কোয়াডঃ  
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

Post a Comment

0 Comments