গত ৩০ জুন শৈশবের বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোকে বিয়ে করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এটা কোন নতুন খবর নয়। নতুন খবর হলো মেসি ছাড়াও রোকুজ্জোর জীবনে আরও এক জন পুরুষ ছিলেন। এমনি এক খবর প্রকাশ করে বোমা ফাটালো আর্জেন্টিনার ‘পারা তি’ নামক পত্রিকা।
পত্রিকাটি জানিয়েছে, ছোট বেলায় মেসি ও রোকুজ্জোর মধ্যে সম্পর্ক ছিল। তখন তারা থাকতো রোজারিওতে। কিন্তু এরপর মেসির পরিবার রোজারিও ছেড়ে দেয়। স্পেনের বার্সেলোনায় গিয়ে বসবাস শুরু করে। এ সময় রোকুজ্জোর সঙ্গে মেসির যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর রোজারিওতে একটি ছেলের সঙ্গে রোকুজ্জোর সম্পর্ক তৈরি হয়। তারা একসঙ্গে ঘুরতেন, ফিরতেন। রোকুজ্জোর ওই বন্ধুও মাঝেমধ্যে তাদের সঙ্গে থাকতেন বলে দাবি করেন। তাদের মধ্যকার এ সম্পর্ক প্রায় ২০০৭ সাল পর্যন্ত ছিল।
এরপর মেসি আবার রোকুজ্জোর সাথে যোগাযোগ করে। সে সময় মেসি রোকুজ্জোকে কিছু দামি উপহার দেন তার মধ্যে অন্যতম ছিলো ব্ল্যাকবেরি ফোন। এরপর থেকেই তাদের মধ্য আবারো প্রেম শুরু হয়। যার ফলে ওই ছেলের সঙ্গে রোকুজ্জোর সম্পর্কে অবনতি হতে শুরু করে।
রোকুজ্জোর সেই প্রেমীক জানিয়েছেন, ‘সে আমাকে অনক বড় আঘাত দিয়েছে। মেসির কারণে সে আমাকে আঘাত দিয়েছে। একজন বুড়ো মানুষের জন্য সে আমাকে ছেড়ে যেতে নাও পারতো।’

0 Comments